জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় গ্রামের অর্ধশতাধিক মাছ ও চিংড়ি চাষি অংশ নেন।

সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ-চিংড়ির টেকসই উৎপাদন, রোগবালাই প্রতিরোধ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে চাষিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে নিরাপদ মাছ ও চিংড়ির উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাছ ও চিংড়ি চাষে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ, রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদিত মাছের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নিরাপদ মাছ উৎপাদনের পাশাপাশি স্থানীয় চাষিদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন সম্ভব। এ জন্য চাষি, মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।